Posts

Showing posts from July, 2022

AK Khan & Company Ltd ‍Startup Story এ কে খান গ্রুপের স্টার্টআপ

 ৫০ বছরে বাংলাদেশ নামের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ হয়ে উঠেছে চমকেভরা জাদুর বাক্স। সাহায্যনির্ভর বাংলাদেশ এখন বাণিজ্যনির্ভর দেশে পরিণত। তবে যাত্রাপথটা সহজ ছিল না। বড় বড় ঝুঁকি নিয়ে অভিনব পথে এগিয়ে নিয়ে গেছেন আমাদের সাহসী উদ্যোক্তারা। এই সাফল্যের পেছনে আরও যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অর্থনীতিবিদ যেমন ছিলেন, আছেন নীতিনির্ধারকেরাও। মূলত অর্থনীতির এসব অগ্রনায়ক, পথরচয়িতা ও স্বপ্নদ্রষ্টারাই ৫০ বছরে বিশ্বে বাংলাদেশকে বসিয়েছেন মর্যাদার আসনে। এ কে খান গ্রুপের কথা তো ,আমরা সবাই কম বেশি জানি ,এই গ্রুপ এর প্রতিষ্ঠাতা ছিলেন মহৎ একজন মানুষ ,আজ আপনাদের এ কে খান গ্রুপের মালিক আবুল কাসেম খান সম্পর্কে জানাবো। মূলত স্বাধীনতার আগে অবাঙালি ব্যবসায়ীদের ভিড়ে যে কজন বাঙালি ব্যবসায়ী ও উদ্যোক্তা তাঁদের অবস্থান শক্ত করতে পেরেছিলেন, তাঁদের মধ্যে সবার ওপরেই ছিলেন আবুল কাসেম খান, যিনি এ কে খান নামে বেশি পরিচিত। ১৯০৫ সালে চট্টগ্রামের পাঁচলাইশ (বর্তমানে চান্দগাঁও) থানার মোহরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা আবদুল লতিফ খান ছিলেন চট্টগ্রামের ফতেয়াবাদের একজন সাবরেজিস্ট্রার। এ কে খানের লেখাপড়া কলকাতার প্রেসিডেন্সি কলেজে, ই...